১২ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ০৭:১৯:০২ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে বিচারকপুত্র হ`ত্যা`য় আসামির মৃ`ত্যু`দ`ণ্ড
  • আপডেট করা হয়েছে : ১২-১১-২০২৬
রাজশাহীতে বিচারকপুত্র হ`ত্যা`য় আসামির মৃ`ত্যু`দ`ণ্ড

রাজশাহীতে বাসায় ঢুকে বিচারকের স্কুলপড়ুয়া ছেলেকে হত্যার দায়ে একমাত্র আসামি লিমনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।


এক বছরের মাথায় বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর অতিরিক্ত মহানগর দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. রেজাউল করিম এ রায় ঘোষণা করেন।


দণ্ডিত আসামি লিমনকে সাজার পাশাপাশি তিন লাখ টাকা জরিমানা করেছেন বিচারক।


দণ্ডিত আসামি লিমনকে সাজার পাশাপাশি তিন লাখ টাকা জরিমানা করেছেন বিচারক।


মামলার বিবরণে জানা যায়, গত বছরের ১৩ নভেম্বর বিকালে রাজশাহী নগরের ডাবতলা এলাকায় মহানগর দায়রা জজ আদালতের বিচারক আবদুর রহমানের ভাড়া বাসায় ঢুকে তার স্কুলপড়ুয়া ছেলে তাওসিফ রহমান সুমনকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন আসামি লিমন। এ সময় ছেলেকে রক্ষা করতে এগিয়ে এলে বিচারকের স্ত্রী তাসমিন নাহারকেও কুপিয়ে গুরুতর জখম করা হয়।


পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় মা ও ছেলেকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাওসিফকে মৃত ঘোষণা করেন। পরদিন ১৪ নভেম্বর ময়নাতদন্ত শেষে চিকিৎসকরা জানায়, অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।


চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের ঘটনায় দেশজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। দীর্ঘ তদন্ত ও বিচারিক কার্যক্রম শেষে এক বছরের মাথায় বৃহস্পতিবার মামলার রায় ঘোষণা করেন আদালত।


রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ও রাজশাহী মহানগর দায়রা আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আলহাজ আলী আশরাফ মাসুম।


তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “নৃশংস এই হত্যাকাণ্ডের মামলায় আসামির উপযুক্ত শাস্তি নিশ্চিত হওয়ায় রাষ্ট্রপক্ষ ও ভুক্তভোগী পরিবার ন্যায়বিচার পেয়েছে।”


অন্যদিকে রায়ে অসন্তোষ প্রকাশ করে আসামিপক্ষের আইনজীবী মামুনুর রশিদ বাবু বলেন, আসামির ন্যায়বিচার নিশ্চিত করতে উচ্চ আদালতে আপিল করবেন তারা।




শেয়ার করুন